slider

সখীপুরে জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ও সোমবার (২৬,২৭ ফ্রেব্রুয়ারি) দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, গান,নৃত্য, খেলাধুলা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা যায়,নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইউসুফ হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাসাইল সখীপুর এর জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি।

এসময় বক্তব্য রাখেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম।

এছাড়াও সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার, কাকড়াজান ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল, কালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান জামাল হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button