slider

হিজাব পড়ায় শিক্ষার্থীদের মারপিট, শিক্ষিকার শাস্তির দাবিতে মানববন্ধন

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা আমোদিনী পাল কর্তৃক ছাত্রীদের হিজাব পরার দায়ে তাদের শারীরিক নির্যাতন করার প্রতিবাদে উক্ত স্কুল শিক্ষিকাকে স্কুল থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা নের্তৃত্বে নওগাঁ শহরের লিটন ব্রিজ পার্শ্বে পাকা রাস্তার উপর ৪০ থেকে ৪৫ মিনিট ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আশরাফুল ইসলামের নের্তৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে কেউ ইসলামের অবমাননা করবে আমরা সেটা আমরা মেনে নেব না, আমরা তার প্রতিবাদ করবোই। আমরা শুধু রাজনৈতিক মতাদর্শের দিক দিয়েই নয়, ঈমানী দায়িত্ব হিসেবে আমরা আজকে মানববন্ধনে সমাবেত হয়েছি। উক্ত শিক্ষিকাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা ও এর অঙ্গসংগঠন কর্তৃক আগামী ২২ এপ্রিল ২০২২ তারিখে মহাদেবপুর উপজেলায় গণমিছিল করা হবে বলেও মানববন্ধন হতে ঘোষণা প্রদান করা হয়।
এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য মাওলানা আবদুর রহমান, ছাত্র যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি হাফেজ ফরহাদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালহা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button