আন্তর্জাতিক সংবাদশিরোনাম
হাড় কাঁপানো শীত : ইউরোপে ৫৫ জনের মৃত্যু

ইউরোপে তুষার ঝড় ও ভারি তুষারপাতে সড়ক, রেল ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করতে হয়েছে শত শত ফ্লাইট। প্রচণ্ড ঠাণ্ডায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে ২১ জনই আবার পোল্যান্ডে। মৃত ব্যক্তিদের অধিকাংশই গৃহহীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে- বরফ পড়ার ঘটনায় গরিব, গৃহহীন ও অভিবাসীরা বেশি বিপদে পড়বে।
বয়স্ক লোক, শিশু ও যাদের ক্রনিক ডিজিস বা শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা রয়েছে তাদের বিপদের আশঙ্কা বেশি।
প্রচণ্ড এই ঠাণ্ডাকে- যুক্তরাজ্যে ‘দ্য বিস্ট ফ্রম দ্য ইস্ট’ বা পূর্বের দানব, নেদারল্যান্ডসে ‘সাইবেরিয়ান ভালুক’, সুইডেনে ‘তুষার কামান’ বলা হচ্ছে । এমা ঝড়ের আঘাতে যুক্তরাজ্যের রাস্তায় আটকে পড়া শত শত গাড়ি চালককে উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে। বিবিসি




