খেলা

হার দিয়ে লীগ শেষ করলো মোহামেডান

হার দিয়েই লীগ শেষ করলো মোহামেডান। প্রথমপর্বেও ছিল যে দলটির শিরোপা স্বপ্ন। সুপারলীগে এসে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। বিশেষ করে ব্যাটসম্যানদের নিদারুণ ব্যার্থতাতে বড় বড় হার হজম করলো ঐতিহ্যবাহী এ দলটি।

মুশফিকুর রহীম, নাঈম ইসলাম, ডিকেন্স প্রমুখদের নিয়ে মাঝারি মানের দলই গড়েছিল তারা। তবু মোস্তাফিজুরের অন্তর্ভুক্তি বেড়ে গিয়েছিল তাদের প্রত্যাশা। কিন্তু মোস্তাফিজ তো পড়ে গেলেন নিষেধাজ্ঞার বেড়াজালে। আইপিএল খেলে এমনই ইনজুরড তিনি, তার নিজের চেয়েও বিসিবি বেশী চিন্তায় পরে তাকে সরাসরি বিশ্রামের পরামর্শ দিয়ে পাঠিয়ে দেন।

আইপিএলে এক ম্যাচে চার ওভার বোলিং করে মোস্তাফিজ কতটা ক্লান্ত হয়ে পরেছিল সেটা কে জানে। অথচ টেস্ট খেলোয়াড় মোস্তাফিজ। এক দিনে কত ওভার বোলিং করে অভ্যস্ত সেটা কী কারো অজানা। সে যাই হোক মোস্তাফিজকে পেলে মোহামেডান হয়তো আরেকটু উজ্জীবিত ক্রিকেট খেলতে পারতো।

সেটা আর হয়নি। ঘরোয়া লীগের চেয়েও অন্য দেশের লীগে সার্ভিস দেয়াটা যখন দেশীয় ক্রিকেটের প্রেস্টিজ তখন মোহামেডানের আর কী বলার আছে!

বুধবারের এ ম্যাচে প্রথম ব্যাটিং করে ভিক্টোরিয়া সংগ্রহ করেছিল ২০৫ রান। মুমিনুল ৫৮,আল আমিন ৫৫ ও নাদিফ করেন ২৮ রান। এনামুল নেন তিন উইকেট।

এরপর খেলতে নেমে মোহামেডান অল আউট হয়ে যায় ১৮৮ রানে। নাজিমুদ্দিন করেছিলেণ ৫০ রান। এ ছাড়া মুশফিকুরের ৪৬ ও সৈকত আলী করেছিলেন ৩৫ রান। ৪২ ওভারে অল আউট হয়ে মোহামেডান হেরে যায় ১৭ রানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button