খেলা

হার দিয়েই শুরু বাংলাদেশের মেয়েদের

এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ বুধবার তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত ম্যাচে ৭-০ গোলে হেরেছেন লাল-সবুজের দলের মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধে তিনটি গোল খেয়ে বসেন বাংলাদেশের মেয়েরা। সে ধারবাহিকতায় দ্বিতীয়ার্ধে আরো চারটি গোল হজম করেন তাঁরা।
আসরের প্রাথমিক বাছাইয়ের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে চারটি দল পাবে আগামী বছর থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বের টিকেট।
আগামী পরশু চায়নিজ তাইপের বিপক্ষে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
অবশ্য বাংলাদেশের মেয়েরা সম্প্রতি দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। বেশ কয়েকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা। অবশ্য এই অঞ্চলেই সাফল্যটা পাচ্ছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button