আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘হার্ড ইমিউনিটি’‌ একটা কাল্পনিক ধারণা: দক্ষিণ কোরিয়া

হার্ড ইমিউনিটি মানে কোনো একটি জনগোষ্ঠীর মধ্যে কভিড-১৯ ভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠার চিন্তা আসলে একটা কাল্পনিক ধারণা বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা।
দেশীয় এবং আন্তর্জাতিক উপাত্ত বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে এসেছে কোরিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (কেসিডিসি)
কেসিডিসির উপপরিচালক কুওন জুন-উক এমনটা জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ সেদেশে কভিড সংক্রমণের প্রকৃত হার বের করার জনগণের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে এন্টিবডি টেস্ট করা শুরু করেছে। এতে ৬ হাজার লোকের রক্ত পরীক্ষা করা হবে।
এ পর্যন্ত দেড় হাজার লোকের রক্ত পরীক্ষা করে কর্মকর্তারা দেখেছেন যে, তাদের মধ্যে ০.১ শতাংশ লোকের দেহে কভিড -১৯ এর এন্টিবডি তৈরি হয়েছে।
এ থেকে মনে হতে পারে যে দক্ষিণ কোরিয়ায় ৫০ হাজার লোকের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। কিন্তু বাস্তবে দেশটিতে মাত্র ১২ হাজার ৮০০ লোক পরীক্ষার মাধ্যমে কভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।
তবে কেসিডিসি এটাও বলেছে যে, এগুলো তাদের গবেষণার প্রাথমিক ফল মাত্র, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button