sliderস্থানিয়

হারাগাছে নিষিদ্ধ CHOCO+ সিরাপ উদ্ধার, ল্যাংড়া রসুল গ্রেফতার

রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীর হারাগাছ থানা পুলিশের অভিযানে চার বোতল অবৈধ কথিত মাদকদ্রব্য CHOCO+ Cough Syrup উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ গোলাম রসুল ওরফে ল্যাংড়া রসুল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাত ১০.৫০ ঘটিকায় গোপন সূত্রে খবর আসে যে, হারাগাছ থানাধীন ধুমগাড়া গ্রামের ভরসার দিঘী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। সংবাদ পাওয়ার পর এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অফিসার ইনচার্জের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

রাত ১১.১০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বগুড়া সদর থানার নামাজ ঘরতে তেতুলতলা এলাকার বাসিন্দা ল্যাংড়া রসুল।
তল্লাশীকালে তার বাম হাতে থাকা গোলাপী রঙের শপিং ব্যাগ থেকে ৪ বোতল CHOCO+ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup CHOCO+ লেখা ছিল, যা ভারতীয় প্রতিষ্ঠান Laborate Pharmaceuticals India LTD (Unit–II)–এর উৎপাদিত। প্রতিটি বোতল ১০০ মি.লি. করে মোট ৪০০ মি.লি. এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,০০০ টাকা। ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে সিরাপ জব্দ করা হয় এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ শেষে এসআই মাহাবুর রহমান বাদী হয়ে হারাগাছ থানায় মামলা নং–১০, তাং–২০/১১/২০২৫ ইং এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর ধারা ৩৬(১) সারণির ১৪(ক) অনুযায়ী মামলা রুজু করেন। মামলার তদন্তভার ন্যস্ত করা হয়েছে এসআই (নিরস্ত্র) মোঃ আজমত আলীর ওপর।

গ্রেফতারকৃত ল্যাংড়া রসুলকে পরদিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button