
রতন রায়হান,রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২:৩০টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। সূত্র জানায়, হারাগাছ থানার বাংলা বাজার হাইস্কুল মাঠসংলগ্ন মোঃ মোফাচ্ছেরের বাড়িতে পতিতাবৃত্তির উদ্দেশ্যে কিছু ব্যক্তি জড়ো হয়েছে—এমন অভিযোগে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে এসআই মো. জাহাঙ্গীর আলম ও নারী কনস্টেবল গোলাপ বানুসহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:- ১/ মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা: মৃত সামছুল, ঠিকানা: ঠাকুরদাস, হারাগাছ, রংপুর ২/ মোঃ রাজু (৩৫), পিতা: মৃত সাইফুল ইসলাম, ঠিকানা: কসাইটারী, হারাগাছ, রংপুর, ৩/মোঃ মজনু মিয়া (৫৭), পিতা: মৃত আব্দুল গফুর, ঠিকানা: গোন্ডেনের ঘাট, বাংলা বাজার, হারাগাছ
৪/ মোছা. সুমাইয়া (৩০), স্বামী: মৃত শাহিনুর, ঠিকানা: শ্যামপুর, বদরগঞ্জ, রংপুর।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৭৫ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাদের নন-এফআইআর প্রসিকিউশন নং-১৫/২৫ (তারিখ: ১৬ জুন ২০২৫) এর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সামাজিক অবক্ষয় রোধে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অসামাজিক কার্যকলাপের তথ্য থাকলে ৯৯৯ অথবা স্থানীয় থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে।




