উপমহাদেশশিরোনাম

হামলার উদ্দেশ্যে ভারতের পথে আইএস, নিরাপত্তা জোরদার

ভারতের লাক্ষাদ্বীপ ও তার আশেপাশের এলাকায় জঙ্গি হামলার উদ্দেশ্যে শ্রীলঙ্কা থেকে নৌকাযোগে রওনা দিয়েছেন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। ইতোমধ্যে কেরালা উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেরালা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (উপকূলীয় নিরাপত্তা) টোমিন থাসানকেরি গত বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী ৭২টি থানায় এ সতর্কবার্তা পাঠান।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি সাদা রঙের নৌকায় চেপে ১৫ জঙ্গি সদস্য শ্রীলংকা থেকে রওনা হয়েছে। যেকোনো মুহূর্তে জঙ্গিদের ওই নৌকা কেরালার উপকূলে এসে পড়তে পারে- এমন খবর পেয়ে মাছ ধরার সব নৌকা ও জাহাজের ওপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছে, ওই নৌকায় থাকা আইএস জঙ্গিদের সংখ্যা নিয়ে খুবই স্পষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। আর এই তথ্য দেয়া হয়েছে শ্রীলংকার গোয়েন্দাদের তরফ থেকে।
এদিকে সম্ভাব্য হামলা ঠেকাতে কেরালার রাজধানীতে নিরাপত্তাজোরদার করা হয়েছে। সেখানকার রাজধানী তিরুবনন্তপুরমে পুলিশ বিভিন্ন হোটেল এবং রেস্ট হাউসে অভিযান পরিচালনা করছে। যাতে করে সন্দেহভাজন কেউ আশ্রয় নিতে না পারে।এছাড়া সাগরে থাকা জেলেদেরও সতর্ক করা হয়েছে। পুলিশের পাশাপাশি ভারতের নৌবাহিনী ও কোস্ট গার্ডও সতর্ক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button