বিনোদন

হাতে লিখে তিন ভাষায় পাঁচ কোটিবার ধন্যবাদ শ্রদ্ধার

শ্রদ্ধা কাপুরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তার প্রমাণ সম্প্রতি ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি। আর তাতেই বেজায় খুশি ও গর্বিত ‘ওকে জাদু’ নায়িকা।
বলিউডের খুব কম তারকাই সোশ্যাল মিডিয়ায় এই মাইলস্টোন ছুঁতে পেরেছেন। অনুরাগীদের এমন ভালোবাসায় আপ্লুত শ্রদ্ধা নিজে হাতে লিখে ইনস্টাগ্রামে ধন্যবাদ বার্তা পোস্ট করেছেন। তবে তিনটি ভাষায়। মারাঠির পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও মনের কথা শেয়ার করেছেন শক্তি কাপুরের মেয়ে।
শ্রদ্ধা লেখেন, “সব ভক্তদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ৫ কোটিবার ধন্যবাদ।” সঙ্গে শেয়ার করেন একটি লাল হৃদয়ের ইমোজি।
নিজেকে প্রমাণ করার জন্য অনেক বছর ধরে পরিশ্রম করে আসছেন শ্রদ্ধা। নানারকম চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। সেভাবেই বেছে নেন চিত্রনাট্য। এ ছাড়া তার পাশের বাড়ির মেয়ের ইমেজ দর্শকদের খুব প্রিয়।
ইনস্টাগ্রামের এই সাফল্যের পর শ্রদ্ধা ঠিক করেছেন পশু কল্যাণ ও অধিকার নিয়ে কিছু কাজ করবেন।
চলতি বছরে ‘স্ট্রিট ড্যান্সার থ্রি’ ও ‘বাগি থ্রি’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button