slider

হাতিয়ায় ৩২০০ লিটার অবৈধ তেল জব্দ

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২৬০০ লিটার অবৈধ পামওয়েল ও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, হাতিয়া স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাংলাবাজার ঘাট এলাকা থেকে ২৬০০ লিটার অবৈধ পামওয়েল এবং ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করে।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিজি স্টেশন হাতিয়া।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অবৈধ তেলসমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর বরাবর প্রেরণ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button