Uncategorized

হাতিয়ায় কোষ্টগার্ডের হাত ইয়াবা ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম থেকে ৭০ পিচ ইয়াবাসহ রিয়াজ (১৮) নামের ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ড।
স্থানীয় সূত্রে জানাযায়,মো: রিয়াজ চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়াডের তালুকদার গ্রামের আবদুল কাইয়ুম এর ছেলে।সে তার নিজ এলাকায় দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানায় স্থানীয় লোকজন।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান জানান,গোপন সূত্রে জানতে পেরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় চরঈশ্বর ইউনিয়নে ২নং ওয়াডের তালুকদার গ্রামে প্রায় কয়েক ঘন্টা অভিযান চালিয়ে গভীর রাতে ইয়াবা ব্যবসায়ী রিয়াজকে ইয়াবাসহ তার নিজ বাড়ী থেকে আটক করতে সক্ষম হয়।পরে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে দীর্ঘ কয়েক বছর ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে।
পরে তাকে শুক্রবার সকালে হাতিয়া থানায় ৭০ পিচ ইয়াবাসহ হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button