হাতিয়ায় ইয়াবা সহ মাদক কারবারি আটক

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : হাতিয়া উপজেলায় ৪৪পিস ইয়াবা সহ আফসার উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ । এ সময় তার সঙ্গে ৪৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড খাসের হাটের উত্তর পাশে ভূমি অফিসের রাস্তার সামনের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আফসার উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ আক্তার হোসেনের ছেলে
হাতিয়া থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের খাসেহাট এলাকায় অভিযান চালায় হাতিয়ার থানার একটি দল। এ সময় মাদক পাচার কালে ৪৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।




