বিবিধশিরোনাম

হাতির কঙ্কাল ৬ লাখ ডলার!

সাড়ে ৬ লাখ ডলারের কিছু কম দামে নিলামে বিক্রি হয়েছে একটি অতিকায় লোমশ হাতির কঙ্কাল। শনিবার ফ্রান্সের লিওঁ শহরে নিলামে তোলার আগে হাতির দানবীয় এই কঙ্কাল সামনের দিকে হেঁটে আসার ঢঙে স্থাপন করা হয়। বিশাল বাঁকানো দাঁত, সুড়সমেত হাতিটির কাঠামো পুননির্মাণ করা হয়েছে।
ফ্রান্সের ওয়াটারপ্রুফিং কোম্পানি সপরেমার প্রধান নির্বাহী পিয়েরে-এটিনি বিদঁস্কেডলার নিলামকারী প্রতিষ্ঠান অগুটিসের নিলামে অংশ নিয়ে দরকষাকষি করে কঙ্কালটি চড়া মূল্যে কিনে নিয়েছেন। এ বাবদ তাকে দিতে হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১৪৯ ডলার। সপরেমা কোম্পানির লোগোও একটি প্রাগৈতিহাসিক হাতি।
এখন পর্যন্ত পাওয়া অতিকায় হাতির কঙ্কালের মধ্যে এটি সবচেয়ে বড়। এর উচ্চতা ১০ ফুটের কিছু বেশি। কঙ্কালটি পুনর্নিমাণ করা হয়েছে মূল হাতির প্রায় ৮০ শতাংশ হাড় দিয়ে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই কাঠামোর একটি হাতির ওজন ১ হাজার ৪০০ কিলোগ্রামের কম হওয়ার কথা নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button