খেলা

হাজারতম ম্যাচে টানা গোলের রেকর্ড স্পর্শ রোনালদোর

পেশাদার ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেলার দিন গোলের দেখাও পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ইতালিয়ান সেরি আ’র ম্যাচে টানা ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছেন পর্তুগিজ এই ফুটবলার।
শনিবার রাতে ইতালির শীর্ষ লিগে স্পালের মাঠে খেলতে নেমেই হাজারতম ম্যাচ খেলার কীর্তি গড়েন রোনালদো। ম্যাচটিতে জুভেন্তাসের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করেও অবদান রাখেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
এক হাজার ম্যাচের মধ্যে ক্লাব স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে মোট ৮৩৬টি ম্যাচ খেলে ৬২৬ গোল করেছেন রোনালদো। আর আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে ১৬৪ ম্যাচ খেলে করেছেন ৯৯ গোল।
স্পালের বিপক্ষে ৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। হুয়ান কুয়াদ্রাদোর ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন আক্রমণভাগের এই ফুটবলার। ইতালির শীর্ষ লিগে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।
এর আগে ১৯৯৪-৯৫ মৌসুমে ফিওরেন্তিনার হয়ে সেরি আয় টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার গাব্রিয়েল বাতিস্তুতা।
ম্যাচের কাটা ঘন্টা গড়াতেই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। পাওলা দিবালার পাসে গোল করেন ওয়েলস মিডফিল্ডার অ্যারন রামজি।
নয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান কমান স্বাগতিক দলের আন্দ্রেয়া পেতানিয়া। ডি-বক্সে দানিয়েলে রুগানি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত জানান রেফারি।
শেষ দিকে আরও একটি গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া ফ্রি-কিকটি লাগে ক্রসবারে।
এই জয়ে সেরি আয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছি জুভেন্টাস। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা লাৎসিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button