sliderস্থানিয়

হাওরে বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর পানিতে পড়ে তামিম আহমেদ (১৬) নামে এক নিখোঁজ পর্যটকের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার(৩১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠে।

এর পূর্বে শনিবার(৩০ মে) সকালে সাড়ে ১১টার উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়। পথ মধ্যে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসা সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায় তামিম আহমেদ। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে অনেক চেষ্টা করেও তাকে পায়নি। ঘটনার ২৯ ঘন্টা পর রবিবার বিকেলে পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিহতের স্বজনরা উদ্ধার করে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যত্যা নিশ্চিত করেছেন। বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button