Uncategorized

হরিরামপুর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ হরিরামপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনার রশীদ খান মুন্নু ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাড়িতে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা বশির উদ্দিন ঠান্ডু, জেলা যুবদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, মানিকগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, মানিকগঞ্জ সদও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, হরিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সাধারণ সম্পাদক ও গোপীনাথপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদ রাসেল খান, সিনিয়র সহ-সভাপতি ও বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চতু, সাধারণ সম্পাদক মীর মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম বাবু, সিংগাইর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, যুবদল নেতা তুহিনুর রহমান তুহিন, জিয়াউদ্দিন আহাম্মেদ কবীর, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আওরাদ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, সহসংগঠনিক সম্পাদক আব্দুল কালেক শুভ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button