sliderস্থানিয়

হরিরামপুর প্রেসক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত

নাজমুল চৌধুরী নাহিদ, হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের ইতিহ্যবাহী হরিরামপুর প্রেসক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেল এর সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভাটি পরিচালিত হয়।
এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ আমজাদ মীর।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এসএম অপু, সদস্য সৌরভ সাহা প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আলোকপাত ও পর্যালোচনা করা হয়।

সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button