slider

হরিরামপুর চরাঞ্চলে স্বাস্থ্য সেবা ক্যাম্প

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : হরিরামপুর চরাঞ্চলে স্বাস্থ্য লেছড়াগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে আলাল মেম্বারের বাড়িতে স্বাস্থ্য সচেতনতামুলক আলোচনা সভা ও স্বাস্থ্য সেবায় ৩২ জন বিভিন্ন বয়সের মানুষকে চিকিৎসা পত্র সহ খাবার স্যালাইন দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করেন, ডা. তৌফিকুল করিম, এমবিবিএস (HSF) হরিরামপুর, মানিকগঞ্জ। আলোচনা সভায় অংশগ্রহন করেন লেছড়াগঞ্জ ইউনিয়নে সাবেক ইউপি সদস্য আলাল হোসেন।

বারসিক হরিররামপুর রিসোর্স সেন্টারের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও ডা. তৌফিকুল করিম। আলোচক বৃন্দরা বলেন, চরাঞ্চলের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চয়তার জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্পগুলো খুবই গুরুত্বপুর্ন ভুমিকা রাখতেছে। তার কারন চরের অনেক দরিদ্র মানুষ তারা আর্থিক সংকটের কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। তাছাড়া নিকটবর্তী গ্রামে কমিউনিটি ক্লিনিক না থাকায় গঙ্গাধরদি গ্রামের মানুষ সরকারী সুবিধা নিতে পারে না। স্বাস্থ্য ক্যাম্পের মধ্যে দিয়ে এলাকার মানুষ সরকারী স্বাস্থ্য বিয়ষক সুযোগ সুবিধার বিষয়গুলো জানতে পারে।

হরিরামপুর চরাঞ্চলের মানুষের অসুখ হলে তারা স্থানীয় কমিউনিটি ক্লিনিক, গ্রাম্য চিৎিসক, ঝিটকা বাজার, হরিরামপুর স্বাস্থ্য কমপ্লে•, মানিকগঞ্জ সদর ও ফরিদপুর জেলায় চিকিৎসার জন্য নিয়ে যায়।

চরাঞ্চলের মানুষের সাধারণ গ্যাসষ্টিক, পেটের ব্যথা, হাত পা ব্যথা, বুক জলা, ঠান্ডা লাগা, খুজলি পাচড়া, বুকের ভিতর অস্থির করে এ সকল রোগগুলো বেশি দেখা যায়। বিশেষ করে বন্যার সময় চরের মানুষ গর্ভবর্তী নারী, শিশু ও বয়স্ক মানুষ বেশি বিপদে পড়ে।

হরিরামপুর চরাঞ্চলে লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ী ৩টি ইউনিয়নের জন্য একটি হাসপাতাল নির্মান করে স্বাস্থ্য সেবা যেন নিতে পারে এটাই চরবাসীর প্রত্যাশা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button