slider

হরিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়কের বাবার মৃত্যু

জ. ই. আকাশ, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের বাবা এ, আর, খান চৌধুরী (৮২) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৬ মে (সোমবার) সকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে আমিনুর রহমান চৌধুরী মিল্টন মুঠো ফোনে জানান, “গত ২ দিন আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে লাইফ সার্পোটে রাখা হয়। অবশেষে আজ সকালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।”
বাদ আসর ঢাকার ইসলামপুরের কবিরাজ লেন জামে মসজিদে জানাযা শেষে ইসলামপুরেই তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button