slider

নিয়ামতপুরে হস্তশিল্প মেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিদাইল মাদ্রাসা মাঠে দিনব্যাপী হস্তশিল্প মেলা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এনএম বন্ধন সমবায় সমিতির আয়োজনে বুধবার(৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এই মেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
স্থানীয় ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হকের সভাপতিত্বে সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা বেগম।
মেলায় বেশ কিছু স্টলে হস্তশিল্পসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পন্য সামগ্রি প্রদর্শন এবং বিক্রয় করা হয়। এদিন বিকেলে গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button