slider
হরিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা অডিটরিয়ামে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল পাঁচ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম উপস্থিত ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কামরুল হাসান ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এডভোকেট উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম সোহাগ।




