slider

হরিরামপুরে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুরে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

গোপীনাথপুর মানবসেবা যুব সংগঠন এবং হিউম্যান স্যাডো নামের দুটি সংগঠনের ব্যানারে এ শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে গোল্ডস্টার বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান হাজী আ: বারেক উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন রিপন হাসান লিপু। অতিথি হিসেবে এ জেড এম শফিউল্লাহ, বাবু সুবাস ভদ্র, তোতা বেপারী, মোজাফফর হোসেন, রজ্জব মন্ডল, জলিল খান, শহিদুল্লা মৃধা, মোঃ লালমিয়া উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সদস্য গোল্ডস্টার বিল্ডার্সের এমডি মোঃ সুজাত, সরকারি দেবেন্দ্র কলেজের প্রভাষক মোঃ আজিম মিয়া, বাংলাদেশ পুলিশের এসআই আলিরাজ বিশ্বাস, মেহেদি হাসান শাহীন, জনি খান, ফিরোজ মিয়া, বাতেন মিয়া, সজিব মিয়া, বাপ্পী, তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button