slider

হরিরামপুরে রাসেল’স ভাইপার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক আলোচনা

নাসির উদ্দিন,হরিরামপুর প্রতিনিধি: সাম্প্রতিক মানিকগঞ্জ জেলা তথা হরিরামপুর চরাঞ্চলে রাসেল’স ভাইপার বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকার কৃষকরা ভয়ভীতির মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যে হরিরামপুর চরে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে এবং অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছে আবার আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ফলে কৃষি কাজে কৃষকদের সচারাচার মুভমেন্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিতকতায় বারসিক হরিরামপুর চরাঞ্চলে কৃষি প্রতিবেশ চর্চা করি খাদ্য চক্র নিশ্চিত করনে রাসেল’স ভাইপার ও জলবায়ু নায্যতা বিষয়ক জনসচেতনতা মুলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন,হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যার শামিমা চায়না।
আরো অংশগ্রহন করেন লেছড়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং সাবেক চেয়ারম্যান আলমাজ মাতবর। এ ছাড়াও হরিরামপুর বারসিক কর্মকর্তা মুকতার হোসেন ও সত্যসাহা। লেছড়াগঞ্জ ইউনিয়নে নটাখোলা ও পাটগ্রাম চর গ্রামে জনসচেতনমুলক আলোজনা অনুষ্ঠিত হয়।

এতে এলাকার শতাধিক কৃষক সহ বিভিন্ন পেশার নারী পুরুষ অংশগ্রহন করেন। উপস্থিত আলোচক বৃন্দরা বলেন কৃষি প্রতিবেশকে ঠিক রাখতে হবে। সকল প্রাণীর সহ অবস্থান ঠিক রেখে কৃষি কাজ অব্যাহত রাখতে হবে। কৃষকদের মাঠেঘাটে যাওয়ার সময় অবশ্যই সতর্কতার অবলম্বন হবে। সাপের কামড়ে কেউ আহত হলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ প্রদান করেন। তাছাড়া চরাঞ্চলসহ রাসেল’স ভাইপার আক্রান্ত মানুষ যাতে হাসপাতালে সেবা পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জন্য স্থানীয় সংসদ সদস্য সহ স্বাস্থ্য মন্ত্রনালয়ে যোগাযোগ করা হচ্ছে। বারসিক হরিরামপুর চরাঞ্চলে জনসচেতনতা তৈরিতে বিল বোর্ড লিফলেট প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button