হরিরামপুরে যুবলীগ নেতার ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। ১ মে (রবিবার) উপজেলার বয়ড়া ইউনিয়নে এ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক অ্যাড. রাসেল হোসেন।
জানা যায়, পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা উপহারের মধ্যে অসহায় ও দুঃস্থ ২০০ পরিবারের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি, ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও দলীয় নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি উপহার দেয়া হয়।
এ প্রসঙ্গে অ্যাড. রাসেল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে “প্রতি বছরই ঈদসহ বিভিন্ন উৎসবে এলাকার অসহায় মানুষদের মাঝে ন্যূনতম হলেও কিছু সহযোগিতা করার চেষ্টা করি। এছাড়াও দলীয় নেতাকর্মী ও কাছের ভাইবেদারদের কিছু শুভেচ্ছা উপহার দিতে হয়। তারই ধারাবাহিকতায় এবছরও আমার এই ইদুল ফিতরের শুভেচ্ছা উপহার বিতরণ৷”




