sliderস্থানিয়

হরিরামপুরে ভাঙারি ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজি, গ্রেফতার ১

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ভাঙারি ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত হৃদয় শরীফ (২৫) নামে ১ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎গেফতারকৃত হদয় শরীফ‎ উপজেলার চালা ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক এবং ইজদিয়া গ্রামের রহিম শরীফের ছেলে।

‎২৭ জুন (শনিবার) ভোরে একই ইউনিয়নের সাপাইর চানপুর শ্বশুরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।

‎বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আফজাল হোসেন।

‎উল্লেখ্য,‎মামলা সূত্রে আরো জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে উপজেলার চালায় ইউনিয়নের লাউতা বাজারে ভাঙ্গারি ব্যবসায়ী আনিসুর রহমানের কাছে চাঁদার দাবি করে হৃদয় শরীফ ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পরবর্তীতে আহত অবস্থায় ভাঙারি ব্যবসায়ী আনিসুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় ১৫ মার্চ ভুক্তভোগী আনিসুর রহমান ৬ জনের নাম উল্লেখ করে হরিরামপুর থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে ৪(১) আইনে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪ ধারায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। যাহার মামলা নম্বর-৪। ২৯ মার্চ মামলার চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্তে এ ঘটনায় একজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয। ওই মামলায় হৃদয় শরীফ ৫ নম্বর আসামি। বাকি আসামি জামিনে থাকলেও হৃদয় শরীফ জামিল না নেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আফজাল হোসেন জানান মুঠোফোনে জানান, একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবি করায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। এ মামলায় জামিন না নেওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ ভোরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button