sliderস্থানিয়

হরিরামপুরে বিশ্ব ধরিত্রী দিবস ও কৃষি প্রাণবৈচিত্র্য মেলা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “আমাদের শক্তি, আমাদের পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় কৃষকদের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ সহযোগিতায় মানিকগঞ্জের হরিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বিশ্ব ধরিত্রী দিবস ও কৃষি প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয় ।

২২ এপ্রিল বুধবার বেলা ১১ টায় উপজেলার পদ্মানদীর তীরবর্তী হিরচর গ্রামে উৎসবমুখর পরিবেশে সচেতনতার মিলনমেলায় এক ভিন্ন বিরল দৃষ্টান্ত নজির স্থাপন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন কোয়ালিশনের জেলা সদস্য ও নারীনেত্রী লিমা আক্তার।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তৌহিদুজ্জামান খান।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল, জহিরুল ইসলাম শুভ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল আলিম, কৃষি উপসহকারী কর্মকর্তা সাজজাতুদজামান রবিন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, ইউপি সদস্য নাসরিন, প্রবীণ শিক্ষক সমাজ সেবক সাংস্কৃতিক কর্মী হরিপদ সুত্রধর, নদী রক্ষা কমিটির সদস্য-জহিরুল ইসলাম (আকাশ)।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বারসিক প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, বারসিক প্রোগ্রামার অফিসার মুকতার হোসেন,বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, কৃষক আজিমুদ্দিম, শতবাড়ি কৃষক ইমান আলী ও আব্দুল মানান প্রমুখ ।

উল্লেখ্য,দিনব্যাপী এই আয়োজনের স্থানীয় কৃষক দেশীয় ফসলের সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা এতে অংশগ্রহণকারীরা ধরিত্রী দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। “প্লাস্টিকমুক্ত পরিবেশ” এবং “প্রাণবৈচিত্র্য রক্ষায় সচেতনতা”—এসব স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিশ্ব ধরিত্রী দিবসে ও কৃষি প্রাণ বৈচিত্র্য মেলায় কৃষকরা স্থানীয় জাতের বীজ বৈচিত্র্য, কৃষি যন্ত্রপাতি, অচাষকৃত উদ্ভিদ, নিরাপদ খাদ্য, পরিবেশ বান্ধব চুলা,এলাকার মাটির বৈচিত্র্যময় মাটি নিয়ে ষ্টল প্রদর্শন করেন।

বক্তরা জানান,পদ্মাপাড়ের চরাঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নদীভাঙন, অনিয়মিত বৃষ্টি এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে কৃষির উৎপাদন ব্যহত হচ্ছে। এ অবস্থায় রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে জৈব ও প্রাকৃতিক “পদ্মাপাড়ের এই মাটি আমাদের অস্তিত্বের অংশ। এই মাটিকে রক্ষা করতে হলে আমাদের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতিকে পুনরুজ্জীবিত করতে হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button