
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ,ঢাকা, মুন্সিগঞ্জ,রাজবাড়ী,ফরিদুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী সুফলভোগী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
৪ মে সোমবার বেলা ১২ টায় উপজেলার দূর্গম চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মুহাম্মদ মুজিবুর রহমান,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড.মুহাম্মদ ইসহাক আলী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড.সৈয়দ ইসহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম প্রমূখ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, দেশের নদীবিধৌত ৭ জেলার ৩১টি উপজেলার আমাদের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রমের মাধ্যমে দেশবাসীকে প্রোটিন সমৃদ্ধ খাদ্যে স্বয়ংসম্পূর্ন করা এবং দেশবাসী যেন আত্নসামাজিক ভাবে উন্নত হতে পারে সেজন্যই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা।
তিনি আরো বলেন, প্রশিক্ষণের পরবর্তী সময়ে ২৫টি করে মুরগি ও একটি করে ঘর তৈরির জন্য বিকাশের মাধ্যমে ৮,৮০০ টাকা প্রদান সহ প্রশিক্ষণের যাবতীয় উপকরণ এবং মুরগির ৩ মাসের খাবার বিতরণ করা হবে।



