হরিরামপুরে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎসব অনুষ্ঠিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে “পাটগ্রাম অনাথ বন্ধু উৎসব-২০২৩” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ক্রিকেট টর্ণামেন্ট অনুষ্ঠত হয়।
১৩ই জানুয়ারী (শুক্রবার) সকাল পৌনে আটটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও উদ্দীপনা সংগীত পরিবেশনের মাধ্যমে এই উৎসবের সূচনা হয় ।
প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, পদ্মাপাড়ের সক্রেটিসখ্যাত বাবু হরিপদ সূত্রধর। এ উৎসবে পরিণত হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের মিলনমেলা।
৮ম বারের মত আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ১৯৯৮-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের ২৫টি দল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিটি ব্যাচ থেকে সাতজন খেলোয়ার নিয়ে দল গঠিত হয়। ফাইনাল খেলায় ২০১৪ ব্যাচের দল “ডানপিটে ২০১৪” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ২০১৩ ব্যাচের “বিদ্রোহী ২০১৩” ব্যাচ।

উৎসবে আগত প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের বরণ ডালায় বরণ করে নেন ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।
উদ্বোধনী ও পুরষ্কার বিতরণসহ দিনের বিভিন্ন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাববের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজসহ প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় দেশ বরেন্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।




