slider

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : পবিত্র মাহে রমজান ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে বাহাদুরপুর ও লতিফপুর হেফজখানা ও এতিমখানার ছাত্র ছাত্রীর মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাস্তবায়নে এতিম ছাত্র ছাত্রীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, উপজেলা সমাজসেবক অফিসার আছয়াদুল্লাহ, ডাঃ তুর্য রহমান, স্যানেটারী ইন্সপেক্টর মামুনুর রশীদ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম বলেন, ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ মূল উদ্দেশ্য পুষ্টি বার্তা প্রচারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল এতিমখানায় পুষ্টি বার্তা প্রচার ও ছাত্র ছাত্রী মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button