slider

হরিরামপুরে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
এরপর বেলা এগারোটায় উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
আলোচনা সভা শেষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button