sliderস্থানিয়

হরিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে এনজিও কর্মী নিহত-ট্রাক চালক আটক

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে এনজিও কর্মী মিজানুর রহমান নিহত হন। পরবর্তীতে ট্রাক চালক ফারুক প্রামানিক (৩৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোর্পদ করেন।

৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৬ টায় উপজেলার পিপুলিয়ার ইট ভাটা সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে,ট্রাকের চাপায় মূলত মোটরসাইকেল আরোহী (এনজিও কর্মী) মিজানুর রহমান নিহত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান(৩৫) একজন এনজিও কর্মী।
তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের পিতা আব্দুর রহমান এর ছেলে।
তিনি গনকল্যাণ টাষ্ট্রের ক্রেডিট অফিসার হিসেবে দোহার শাখার কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটকৃত ফারুক প্রামানিক (৩৩) কুষ্টিয়ার সদর থানার জয়ানগর গ্রামের পিতা জয়নুল প্রামানি এর ছেলে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button