হরিরামপুরে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বন্যাকবলিত ৮০০ পরিবারের মাঝে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এস এম ফেরদৌস উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এর সভাপতিত্বে ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত-২ মহিলা সদস্য শামিমা আক্তার, ৮নং ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী তারেক, ৭নং ওয়ার্ড সদস্য শেখ ফারুক আহমেদ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




