sliderস্থানিয়

হরিরামপুরে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।

৩১ মে রবিবার বেলা ৫ টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।

হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিকতা শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশীদ খান,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন মোল্লা শাহিন প্রমূখ।

এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা জানান, মাদক মুক্ত সমাজ চাই খেলাধুলার বিকল্প নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button