sliderস্থানিয়

হরিরামপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২০ আগস্ট বুধবার উপজেলার পিয়াজচরে নির্বাচনী প্রচারণা হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর সিকান্দার আবু জাফর এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোকপাত করেন মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর সিংগাইর পৌর আমীর আরিফুর রহমান, মাওলানা রমজান আলী,মোঃ শফি উদ্দীন,এ্যাড.জাহিদ মোল্লা, মাওলানা হানিফ খান,হাফেজ মাওলানা তুবাব আলী,হাফেজ হযরত আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাড.আশরাফ খান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি টিপু সুলতান প্রমূখ।

মুহাম্মদ জাহিদুর রহমান জানান,আল্লাহর জমিনে কুরআনের আইন বাস্তবায়ন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
এদেশের কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে সর্বত্র জায়গায় শান্তি বিরাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button