slider

মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে সবুজ পৃথিবী গড়ার ডাক

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “একটাই পৃথিবী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদুনিয়াতেই পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ শহরস্থ প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট, ইয়ুথ গ্রীণ ক্লাব ও দিশারি এর যৌথ আয়োজনে সকাল ১০.৩০ মি. থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ পৃথিবী গড়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশিষ্ট পরিবেশবাদি সংগঠক ও জেলা মানবাধিকার ফোরাম এর সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লোকমোর্চার সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান জনাব শফিউল আলম জুয়েল, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সভাপতি জনাব রাজ্জাক হোসাইন রাজ, একই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব তানভীর আহমেদ, ইয়ুথ গ্রীণ ক্লাব এর সহ সভাপতি মিজানুর রহমান হৃদয়, দিশারি সভাপতি হাসান সিকদার,মানুষের পাশে সংগঠনের মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন পৃথিবী ও জীবন একটাই। প্রকৃতি আমাদের বিনামূল্যে মুক্তহস্তে অসীম সম্পদ দান করেছেন। সমাজে একশ্রেণির ধনাঢ্য লোভী মানুষ প্রকৃতির সাথে বিরূপ আচরণ করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও সামিজক সহিংসতা করছে তার কুফল আমরা পাচ্ছি। আমরা আমাদের চারপাশের ধরনী রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার আন্দোলন করছি। নদী নালা খাল বিল দখল দুষন বন্ধ করতেই হবে। জনসাধারনের প্রতি সবুজ পৃথিবী গড়ার জন্য মানব মুক্তির সংগ্রামে সামিল হওয়ার আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button