sliderস্থানিয়

হরিরামপুরে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারকার্যক্রম

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি : হরিরামপুরে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারকার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গনভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই শ্লোগান প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ২১ জানুয়ারি বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গণভোট বিষয়ক জনসচেতনামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

তত্বাবধায়ক সরকার,নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিুসসি)গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
সরকারি দল ইচ্ছেমতো সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
বিরোধী দল থেকে ডিপুটি স্পিষ্কার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।
যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে।
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
আপনার মৌলিক অধিকারের সংখ্যা (যেমন, ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না)।
দন্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।
রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে।

উল্লেখ্য,”হ্যা” ভোট দিলে উল্লেখিত সবকিছু পাবেন আর “না” ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার(জনগনের) হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button