sliderস্থানিয়

হরিরামপুরে খুতবার বয়ানে মাদকবিরোধী কথা বলায় ইমামকে মারধর, গ্রেফতার ২

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মসজিদে খুতবার বয়ানে মাদকবিরোধী কথা বলায় ইমামকে মারধর, চাঁদাবাজি করায় ২ জনকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীনস্থ সুলতানপুর মধ্যপাড়া কুমেরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মেরাজুল ইসলাম মেরাজ মসজিদে জুম্মার খুতবার বয়ানে মাদকবিরোধী কথা বলায়, ক্ষিপ্ত হয়ে অত্র এলাকার জুয়েল খান এর দুই পুত্র রায়হান (২০) ও তার ভাই জুলহাস(২৫) নামের দুইজন মিলে মারধর করে ভয়ভীতি দেখিয়ে ৫০০০ হাজার টাকা চাঁদা আদায় করে।

২৯ জুন রোজ রবিবার মসজিদের ইমাম ও খতিব মেরাজুল ইসলাম মেরাজ বাদী হয়ে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার সততা যাচাই করে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুমিন খান জানান,আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত)বিচার আইনে মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button