
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলার অতি পরিচিত মানুষ ও সবার প্রিয় ‘খবরওয়ালা’(খবরের কাগজ বিক্রেতা) সুভাষ সাহা অন্তিম চিরযাত্রায় নীরব হয়ে গেলেন।
গত শনিবার (৭ মার্চ) দুপুরে, নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিতকারণে নানা অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রায় ৩৫ বছর ধরে তিনি হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পত্রিকা সরবরাহ করতেন।
ভোর হওয়ার আগেই প্রতিদিন কাঁধে পত্রিকার বোঝা আর জংধরা আদিম যুগের সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন সর্বত্র এলাকায়। রোদ, বৃষ্টি ঝোড় এমনকি শীতের সকাল কিংবা প্রচণ্ড গরম কোনো কিছুই তাকে থামাতে পারেনি তার গন্তব্যে ঠিকমতো কাগজ পৌছিয়ে দিতেন।
মানুষের দোরপ্রান্তে দিনের প্রথম খবর পৌঁছে দেওয়ায় ছিল তার নিত্যদিনের দায়িত্ব।
আর সেই দায়িত্ব তিনি নিষ্ঠা ও ভালোবাসা এবং সততার সাথে পালন করেছেন।
তিনি শুধু একজন কাগজ বিক্রেতা (হকারই) ছিলেন না, সবার আপনজন এবং পরিচিত মুখ এবং স্বজনপ্রীতি লোক।
স্বজনপ্রীতি ও আন্তরিকতার কারণে তিনি এলাকাবাসীর কাছে হয়ে ওঠেন একজন ‘খবরওয়ালা’।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগঘন পোস্ট দিয়ে তাকে স্মরণ করছেন। তার মৃত্যুর সংবাদে সারা উপজেলাতে জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
একজন সাধারণ কাগজ বিক্রেতা হয়েও তিনি সর্বমহলের মানুষের হৃদয়ে অসাধারণ জায়গা করে নিয়েছিলেন।
তার মৃত্যুতে হরিরামপুরপুরবাসী গভীরভাবে শোকাহত।



