slider

“এই সেই মাধবীলতা ও আমার অঙ্গ জুড়ে পাপ” গন্থ্যের প্রকাশনা উৎসব

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”সাহিত্য রসে স্নিগ্ধ হোক ধরা” এই স্লোগান কে সামনে রেখে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে আজ মানিকগঞ্জ যোসেফ মেমোরিয়াল হাসপাতাল চত্ত্বরে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত উপন্যাসিক অনিল কুমার সরকার এর আলোড়িত উপন্যাস “এই সেই মাধবীলতা ও কবি মো.মাসুদুল ইসলামের কাব্যগ্রন্থ্য ” “আমার অঙ্গ জুড়ে পাপ” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোড়ক উন্মোচন আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো.হাবিল উদ্দিন এর সভাপতিত্বে ও কবি কাইয়ুম শাহজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো.রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মো.মুন্নাফ খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈনুদ্দিন আহমেদ, অধ্যক্ষ আব্দুল করিম, এ্যাডভোকেট বজলুল রহমান, জনাব মোসলেহ উদ্দিন খান মজলিস, অধ্যাপক আনিছুর রহমান, লেখক ও গবেষক মো.মোশাররফ হোসেন, এ্যাডভোকেট মো.আমজাদ হোসেন, অধ্যাপক মনোয়ার হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম প্রমুখ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শুকুর আলী, এডওয়ার্ড এস জামান, ডাঃ ভজন কৃষ্ণ বনিক প্রমুখ।
বক্তারা বলেন সমাজের সমস্যা ও বাস্তবতা গভীরভাবে বুঝতে উপন্যাস জানা দরকার। একটা ফুলকে নিয়ে গবেষণাধর্মী এই সেই মাধবীলতা উপন্যাস আমাদের কথাই বলে। কবি মাসুদুল ইসলাম রচিত আমার অঙ্গ জুড়ে পাপ কাব্যগ্রন্থটিও সমাজের নানাবিধ সীমাবদ্ধতা ও সমস্যার কথাই ফুটে উঠেছে। কবি সাহিত্যের আলো ঘরে বাইরে জ্বালিয়ে দিতে চাই।
সাহিত্য রসে অহিংস পথেই আদর্শিক সমাজ বিনির্মান হবে এই প্রত্যাশা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button