
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “কৃষি সমৃদ্ধি” ২০২৫-২০২৬ অর্থবছর খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা’র কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট তিল এবং আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
৩০ মার্চ সোমবার উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য,বীজ জনপ্রতি ১ কেজি তিল, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমপিও সার।
পাট ১০০ জন কৃষকের মধ্যে ও তিল ৪২০ জন এবং পাট ১ কেজি, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার সুফলভোগী কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জহিরুল ইসলাম শুভ প্রমূখ।
এছাড়াও উপজেলা কৃষি অফিস ও সম্প্রসারণ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান,কৃষি প্রণোদনা’র কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় হরিরামপুরে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ক্ষুদ্র ও প্রান্তিক এবং সুফলভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে পাট তিল এবং আউশ ধানের বীজ ও সার বিতরণ করেছি।



