slider

হরিরামপুরে কিশোরীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এক কিশোরীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে- থানা পুলিশ।
গত (সোমবার) সকালে উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দর গ্রামে নানার বাড়ি থেকে আরিল ইসলাম মুন (১৭) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, নিহত মুন স্থানীয় ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবার সূত্রে আরো জানা গেছে, একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বাবা চাকরিসূত্রে ঢাকায়, মা প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরেই তিনি নানার বাড়িতে বসবাস করছিলেন।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নানার ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পরীক্ষায় অকৃতকার্য হওয়াতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button