
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।
১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় চত্বরে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ঝিটকা অঞ্চলের প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে।
এ শীতবস্ত্র (কম্বল) বিতরণের কার্ষক্রম নিয়ে এসএসসি ২০০৩ ব্যাচের পক্ষ থেকে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নাজিম হাজারী জানান, চলতি শীত মৌসুমে ধাপে ধাপে শৈত্য প্রবাহে আমাদের সমাজে অনেক অস্বচ্ছল জনগণ রয়েছে যারা কিনা শীত নিবারনে একটা কম্বল কিনতে পারছে না। তাই শীতে তাদের পাশে একটু দাঁড়ানোর উদ্দেশ্যেই আমাদের ২০০৩ ব্যাচের বন্ধু বান্ধব মিলে এই সামান্য কিছু শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নেয়া। আশা করছি আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
২০০৩ ব্যাচের শিক্ষার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন জানান, আমরা ২০০৩ ব্যাচের শিক্ষার্থী বরাবরই মানবিক কাজ করার চেষ্টা করি। তারই অংশ হিসেবে আজকের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ। আমাদের এই মামবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
শীতবস্ত্র বিতরণকালে এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আল-আমিন, রেজা ভূইয়া, আমিনুল, সৈকত, নারায়ণ, আসিফ, চঞ্চল, নাজমুল, শামীম, টিপু, মনির মাষ্টার, আলিম, নান্নু প্রমুখ।




