Uncategorized

হরিরামপুরে ইউপি নির্বাচনে ৫১ জন আ.লীগের ফরম সংগ্রহ করেছে

উপজেলা প্রতিনিধি : বহুল প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে ৫ম ধাপের ৭০৭ টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে অপেক্ষার বাধ ভাঙলো মানিকগঞ্জ জেলার পদ্মা অধ্যুষিত হরিরামপুর উপজেলার নির্বাচনমুখী সম্ভাব্য প্রার্থীসহ সাধারণ জনগণের।
গত ২৭ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদের ৫ম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হয়। এর ফলে এ উপজেলার ১৩টি ইউনিয়নের সকল শ্রেণীর জনগণসহ সম্ভাব্য প্রার্থীদের মাঝে বইতে শুরু করে নির্বাচনী আমেজ। এ উপলক্ষে সরকার প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগ হরিরামপুর উপজেলা শাখা হতে দলীয় প্রার্থীদের মাঝে ২৮ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত দলীয় ফরম বিতরণ শুরু করে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতর্স্ফূতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম গ্রহণ করেন মোট ৫১ জন নেতাকর্মী।
গত ৩০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম, পিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য আয়োজনে দলীয় বর্ধিত সভার মধ্য দিয়ে দলীয় সম্ভাব্য প্রার্থীদের ফরম সংগ্রহের তালিকা প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য ১নং বাল্লা ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেন মাত্র ১ জন। তিনি হলেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া। গত নির্বাচনেও তিনি সরকার দলীয় আ’লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। দলীয় বিদ্রোহের কারণে ভোট যুদ্ধে পরাজিত হয়ে তিনি ৩য় স্থান লাভ করেন। ইউনিয়নটিতে বর্তমান ভোটার সংখ্যা ১৭৭০৫ জন।
২নং গালা ইউনিয়নে দলীয় ফরম সংগ্রহ করেন ৬জন। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, আওয়ামী সমর্থক ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মো. আক্কাস আলী ওরফে এফ. এ. আক্কাস, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিঠু মোল্লা ও গত নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিব। গত নির্বাচনে দলীয় বিদ্রোহের কারণে নৌকা প্রতীক নিয়ে সীমিত ভোটের ব্যবধানে ২য় স্থান লাভ করেন তিনি। ইউনিয়নটিতে বর্তমান মোট ভোটার সংখ্যা ১৯৩৫২ জন।
৩নং চালা ইউনিয়ন থেকে দলীয় ফরম সংগ্রহ করেন ৬জন। এরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস শিরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য লুৎফর রহমান রুনু, গত নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শহীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল গফ্ফার। ইউনিয়নটিতে বর্তমান মোট ভোটার সংখ্যা রয়েছে ১৭৫৪৯ জন।
৪নং বলড়া ইউনিয়নে দলীয় ফরম সংগ্রহ করেন ৩ জন। এরা হলেন উপজেলা আ’লীগের সাবেক সহ- সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন খান কুন্নু, উপজেলা আ’লীগের সাবেক কার্যকরী সদস্য শেখ মোঃ আইয়ুব আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আমিরুল ইসলাম কাদের। ইউনিয়নটিতে বর্তমান মোট ভোটার সংখ্যা ১৪৬১৪ জন।
৫নং হারুকান্দি ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেন ২জন। এরা হলেন, গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চুন্নু এবং ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ৫৮৯১ জন।
৬নং বয়ড়া ইউনিয়নে দলীয় ফরম সংগ্রহ করেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিদুর রহমান মহিদ, উপজেলা আ’ লীগের সাবেক উপদেষ্টা সদস্য সুকুমার দত্ত বিল্টু, সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের ছাত্রলীগ মনোনীত নির্বাচিত সাবেক ভিপি কাজী ইকবাল হোসেন পল, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সামাদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান। ইউনিয়নটির বর্তমান মোট ভোটার ৯৮০৫ জন।
৭নং রামকৃষ্ণপুর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন ৪ জন। এরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান রাজু, ইউনিয়ন আ’লীগের সদস্য ইদ্রিস লাভলু ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। এ ইউনিয়নে বর্তমান মোট ভোটার সংখ্যা রয়েছে ৯৩৬৮ জন।
৮নং গোপীনাথপুর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন ৮জন। এরা হলেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও প্রাক্তণ চেয়ারম্যান সোহরাব আলী আকন্দ, উপজেলা আ’লীগের সাবেক উপদেষ্টা সদস্য ও সাবেক চেয়ারম্যান এ জেড এম শফিউল্লাহ শফি, উপজেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মনির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক শিকদার বিল্টু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, ইউনিয়ন আ’লীগের সদস্য আবু ছালেক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু। ইউনিয়নটিতে বর্তমান মোট ভোটার ১০৬৫৫ জন।
৯নং কাঞ্চনপুর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন ৫ জন। এ ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক গাজী বনি ইসলাম রূপক, ইউনিয়ন আ,লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আফজাল হোসেন ভোলা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন। বর্তমানে ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ৪৭১২ জন।
১০নং লেছড়াগঞ্জ ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন ৩জন। এর মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা হলেন গত ইউপি নির্বাচনে আ’ লীগ মনোনীত পরাজিত প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গত নির্বাচনে আ’ লীগের দলীয় বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ হোসেন ইমাম সোনামিয়া, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. আলমাস উদ্দিন। এই ইউনিয়নে বর্তমান মোট ভোটার ৮৪৩৪ জন।
১১নং সুতালড়ী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন ৩জন। আ’লীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশায় প্রথমবারের মতো দলীয় ফরম সংগ্রহ করেছেন, উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইমদাদুল হক ভূইয়া বাদল ও গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম। এই ইউনিয়নে বর্তমান মোট ভোটার রয়েছে ২৬২৭জন।
১২ নং ধুলসূড়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছেন ৩ জন। ইউনিয়নটিতে
সরকার দলীয় আ’ লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কাওছার ও গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জায়েদ খান। ইউনিয়নটির বর্তমান ভোটার সংখ্যা ৫৮৯১ জন।
১৩নং আজিমনগর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন ২ জন। এরা হলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আলী আকবর খাঁন এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও গত নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। ইউনিয়নটিতে বর্তমানে মোট ভোটার রয়েছে ৫২৪৯ জন।
উল্লেখ্য, ৫ম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে অন্যান্য কার্যক্রমের তারিখ পুনঃ নির্ধারণ করে গত ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তি প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আপিল দায়ের ১৩- ১৫ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২ এর ৫ জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button