হরিরামপুরে অবাধে চলছে মাটির ব্যবসা-ঝুকিতে কৃষি জমি

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে অবাধে চলছে রমরমা মাটির ব্যবসা-ঝুকিতে পড়ছে কৃষি জমি-নেই কোন কার্যকর পদক্ষেপ।
২৬ এপ্রিল রবিবার বেলা ১২ টায় উপজেলা বাহিরচর (দিয়াপাড়) চকে সরেজমিনে গিয়ে তদারকি করে জানা যায়, বাহিরচর গ্রামের স্থানীয় বাসিন্দা মাটির ব্যবসায়ী সিরাজ ও আমিনুল ইসলাম (হিরো) নামধারী সাংবাদিক দুইজনে মিলে
কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে অবাধে (ডাঙ্গা ও শস্যক্ষেত) কৃষি জমি থেকে মাটি কাটার ফলে ঝুকির সমমুখীন হচ্ছে আশে পাশের ফসলি শস্য ক্ষেত।
এমনকি মাটির ট্রলি গাড়ি দিয়ে যাতায়াত করার কারণে বাহিরচর মসজিদ সংলগ্ন সরকারি রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয় বাসিন্দারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ই আরো জানান, এখান অবাধে এক সপ্তাহ যাবৎ কৃষি জমি নষ্ট করে চলছে রমরমা মাটি বিক্রির মহা উৎসব। আমরা বিভিন্ন ভাবে বাধা দিলেও আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং মুখ না খুলতে বাধ্য করেন। এমনকি রাস্তাগুলো মাটির ট্রলি কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এগুলো দেখার কেউ নেই।
স্থানীয়দের দাবি অবাধে কৃষি জমি থেকে মাটি বিক্রি বন্ধ করা হোক এবং ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।
অন্যদিকে দুই মাটির ব্যবসায়ী সিরাজ ও আমিনুল ইসলাম হিরোকে জিজ্ঞেসা করলে তারা উভয়ই জানান,আমরা প্রশাসন থেকে অনুমতি নিয়েই বৈধভাবে মাটি কাটতাছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন কে একাধিক বার মুঠোফোনে কল দিয়েও পাত্তা পাওয়া যায়নি।
বিষয় টি নিয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মুঠোফোনে জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না,আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।



