হরিরামপুরের বয়ড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বয়ড়া ইউনিয়নে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে; “পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে” মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়ক সচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়।
আজ ২৮ জুন (রবিবার) দুপুর ১১:৩০ টায় উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিরামপুর থানা পুলিশ।
বয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মুঈদ চৌধুরী বলেন, ” বিট পুলিশিং হলো একটা নতুন ধারণা। এর আগে যেমন কমিউনিটি পুলিশ ছিল, তাদের নিয়ে আপনারা কাজ করেছেন, তাদের সহযোগিতা করেছেন, এখন বিট পুলিশিং এর ক্ষেত্রেও সহযোগিতা করবেন।
অত্র এলাকার মাদক, সন্ত্রাস, ইভটিজিং, পারিবারিক কেলহ, নারী নির্যাতন ও ছোটো খাটো মারামারিসহ বিষয়গুলো নিয়ে বিট পুলিশিং কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন।'”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন, পুলিশের এই সেবাটা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে। যাতে জনগণের কাছে আরো সহজে পুলিশের এই সেবা পৌঁছে দিতে পারে।”
বিশেষ অতিথির বক্তব্যে হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন ” বিট পুলিশিং কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সরাসরি আপনাদের সাথে থাকব। এই উপজেলাকে ১১টি বিটে ভাগ করা হয়েছে। প্রতিটি বিটে আলাদাভাবে অফিসার নিয়োগ থাকবে এবং সরাসরি তারা আপনাদের সকল প্রকার সমস্যা নিয়ে কথা বলবে। মূলত এই বিট পুলিশিং এর মূল প্রতিপাদ্য বিষয় হলো, ‘ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বয়ড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এস আই মোঃ শফিকুল ইসলাম, সহকারী বিট অফিসার এ এস আই রেবেকা আক্তার,
বিশিষ্ট্য সমাজ সেবক আজিজ মোল্লা,সুজন কুমার সরকার,পাটগ্রাম হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন আহমেদ,আলমাস,সালাম,, বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান খান,মেহেদী হাসান সুইম,আনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




