
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : হরিরামপুরে দূর্গম চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্নয়ন সহায়তার ২য় কিস্তির অনুকুলে গৃহীত ৯টি ওয়ার্ডের দুঃস্থ পরিবারের মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
২৪ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার হলরুমে আয়োজিত লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উক্ত সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান,প্রতিবছরের ন্যায় এ বছরও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।
উল্লেখ্য,মূলত নারীর কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ হতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।




