আন্তর্জাতিক সংবাদশিরোনাম
হংকংয়ের বিলাসবহুল হোটেলে জোড়া খুন : দ. কোরিয়ান নাগরিক গ্রেফতার

হংকংয়ের বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলে রবিবার জোড়া খুনের সঙ্গে জড়িত সন্দেহে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক শিশু ও এক নারী। স্থানীয় পুলিশ একথা জানায়।
দৈনিক অ্যাপল ডেইলি’র বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত দুইজন ও গ্রেপ্তারকৃত ব্যক্তি সকলেই দক্ষিণ কোরিয়ার নাগরিক। নিহত নারীর বয়স ৪০ বছর। অপরদিকে শিশুটির বয়স ৭ বছর। তারা কয়েকদিন আগে হোটেলটিতে ওঠেন। পুলিশ জানায়, নিহতরা দক্ষিণ কোরিয়ার নাগরিক। তারা রবিবার সকালে খবর পান, হোটেলের একটি কক্ষে এক নারী ও পুরুষ মারামারি করছে।

হোটেলে প্রবেশের পর নারী ও শিশুর মৃতদেহ দেখতে পায় পুলিশ। পরে রুমে অবস্থানরত ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। তবে হোটেল রিজ-কালর্টন কর্তৃপক্ষ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেয় নি। এএফপি।




