খেলা

হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

হংকংয়ে জকি সিজিআই যুব ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। শেষ ম্যাচে স্বাগতিকদের ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা, হ্যাটট্রিক করেছেন তহুরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন তহুরা, ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেছেন সাজেদা খাতুন, ৪০ মিনিটে আবার গোল করেছেন তহুরা।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ করেছে ৩ গোল। শামসুন্নাহারের গোল এসেছে ৬৭ মিনিটে, ৭২ মিনিটে ব্যবধান ৫-০ করেছেন আনুচিং মোগিনি। বাকি ছিল তহুরার হ্যাটট্রিক, সেটি তিনি পূর্ণ করেছেন ৭৪ মিনিটে।
চার দলের টুর্নামেন্টের আগের দুই ম্যাচেও বাংলাদেশ গোলবন্যা বইয়ে দিয়েছে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারানোর পর পরের ম্যাচে ইরানকে উড়িয়ে দিয়েছে ৮-১ গোলে। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে খেলেছে এই চারটি দলই।
এ নিয়ে প্রতিপক্ষর জালে বাংলাদেশ দিল ২৪টি গোল, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। এই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button