slider

সড়ক নির্মাণের আইন না মেনে বৈঠকখানা এবং ঘটলা রক্ষার চেষ্টা ঠিকাদারের

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগরের বুতাইল ভায়া হাটখোলা বাজার পর্যন্ত প্রায় এক হাজার মিটার সড়ক মেরামত কাজ নিয়েছে রজব আলী রাজু ঠিকাদার। এলজিইডির ৮৫ লাখ টাকার অর্থায়নে কাজটির ওয়ার্ক অর্ডার ও ইষ্টিমেট সূত্রে জানা গেছে, হাটার রাস্তা বাদ দিয়ে প্রায় ১০ ফিট প্রস্তের রাস্তাটির দক্ষিণ উত্তরে খালের মধ্যে পশ্চিম পার্শ্বে ব্যক্তিগত ঘাটলা ও রাস্তায় ঘাটলার সাথে সংযুক্ত বৈঠক খানা নির্মাণ করে ব্যবহার করে আসছেন বুতাইলের প্রভাবশালী ব্যাক্তি আনু মিয়া, ওই ঘাটলা ও বৈঠক খানা রক্ষা করতে ঠিকাদার রজব আলী রাজু অন্যের বাড়ি ঘর ভেক্যু দিয়ে কেটে বিরাট ক্ষতি করছে বলে এসমস্ত নিয়ম বহির্ভূত কাজ বন্ধ রাখতে উপজেলা প্রকৌশলী ও সেকশন অফিসারকে অবহিত করেছেন বুতাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান। তিনি বলেন, নিয়ম রয়েছে খালের পাড় ভরাট করে খাল থেকে মাটি উত্তোলনের মাধ্যমে রাস্তা নির্মাণ। কিন্তু ঠিকাদার তাঁর খরচ কমাতে এবং আনু মিয়ার বৈঠক খানা এবং ঘাটলা রক্ষা করতে অসহায় গরীব পরিবারের বাড়ি ঘর ভেক্যু দিয়ে কেটে বিরাট ক্ষতি করছে। অনতিবিলম্বে নিয়মের মধ্যে কাজ করে রাস্তার কাজ সম্পুর্ন করতে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button